রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২৯ বার পঠিত

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসান এর বিরুদ্ধে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা তথ্য প্রকাশের মাধ্যমে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ সিরিয়াল নিউজের মাধ্যমে সম্মানহানির অভিযোগে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দঃ বিঃ আইনের ৪৯৯/৫০০/৫০১/৫০৬ ধারায় ৬ জনের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন নিলুফার ইয়াসমিন রুপা। যার সি আর নং ২৯৯/২১।

মামলায় শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসানসহ সাংবাদিক আতাউর রহমান, তরিকুল ইসলাম, মিজানুর রহমান অপু, রানা নেওয়াজ ও সংস্কৃতিকর্মী রেক্সনাকে আসামি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজের অফিস কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব তথ্য জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে নিলুফার ইয়াসমিন রুপা আরো জানান, চলতি বছরের আগস্ট মাসের বিভিন্ন তারিখে বাদীর নিকট থেকে মোবাইল ফোনে ১০ লক্ষ কখনো আবার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দেওয়ায় গত ১৭ আগস্ট শ্যামবাজার পত্রিকায় “১০ বছরে কোটিপতি, কে রুপামনিসহ বিভিন্ন শিরোনামে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করতে থাকেন।  মেহেরপুরের আরো ১৫ জন বিশিষ্ট ব্যক্তির নামে সংবাদ প্রকাশের হুমকি দেয়া হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রুপা আরো জানান, দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ও প্রতারণার সংবাদ প্রকাশিত হয়েছে।

অপরদিকে, মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার (০৮/০৯/২০২১) তারিখ সকালে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo