বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জখম-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪৩ বার পঠিত

গাংনীতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জখম-১

পাওনা টাকা চাইতে গিয়ে মনিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি মারাত্মক জখম হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের পূর্বপাড়ায় রতনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম কাজিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
আহত সূত্রে জানা গেছে, সহড়াতলা পূর্বপাড়ার আব্দুল কাদেরের ছেলে জিল্লুর রহমান (৪০) এর নিকট মজুরির টাকা পান মনিরুল ইসলাম। সেই টাকা চাইতে গিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে জিল্লুর রহমান তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে মনিরুল ইসলামের কান ও মাথায় সজোরে আঘাত করলে মনিরুল ইসলাম মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আঘাতের ফলে মনিরুল ইসলাম কানে শুনতে পাচ্ছেন না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জখমের ফলে মাথা থেকেও বেশ রক্তক্ষরণ হয়েছে। তাকে ডাক্তারী পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo