শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সাহারবাটি ও কাথুলী ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করেছে জাতীয় পার্টির (এরশাদ) জেলা নেতৃবৃন্দ। শনিবার বিকেলে নওপাড়া গ্রামের এফ আই ইংলিশ ভার্শন স্কুল-২ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কমিটির ঘোষণা দেয়া হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সুমন পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য সচিব আব্দুল হাদী।

কমিটি গঠনে সাহারবাটি ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আলম হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জনি আহম্মেদ।


অন্যদিকে কাথুলী ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক কদম আলী।


আগামী তিন সপ্তাহের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে  দাখিলের পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ।

এ সময় জেলা কমিটির সদস্য কেতাব আলী মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিঠু আহম্মেদ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য-সচিব সাইফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুমকুমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo