বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে মঞ্চস্থ হলো এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী ভিত্তিক নাটক “লাল জমিন”

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের কাহিনী ভিত্তিক নাটক “লাল জমিন” মঞ্চস্থ হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সন্ধানী হাই স্কুল এন্ড কলেজের OKI-NINISAKA HALL রুমে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি মঞ্চস্থ করতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেহেরপুর জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন এ কার্যক্রমের আয়োজন করে। নাটকটির অভিনয়ে ছিলেন মোমেনা চৌধুরী, নির্দেশনায়-সুদীপ চক্রবর্তী ও রচনায় মান্নান হীরা।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী,

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম শফিকুল আলম, আওয়ামী যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo