রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

উদ্ধার হয়েছে গাংনীর মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ হওয়া রানার মৃতদেহ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫৮ বার পঠিত
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রানা (১৬)’র মৃতদেহ উদ্ধার করেছে খুলনা হতে আগত ডুবুরি দল। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে রানার ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার করেন তারা। রানা কুষ্টিয়ার দৌলতপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের সরিষাডুলি গ্রামের নুরুজ্জামানের ছেলে।

সরিষাডুলি গ্রামের পল্লী চিকিৎসক হাফিজুর রহমান (লালু ডাক্তার) জানান, গতকাল রোববার (১৯/০৯/২০২১) দুপুরে রানা ও জিহাদ দুই বন্ধু গ্রামের পাশ দিয়ে বহমান মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রানা নদীর স্রোতে হঠাৎ তলিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এবং খুলনা থেকে একটি চৌকস ডুবুরি টিম এসে তল্লাশি অভিযান পরিচালনা করেন। রোববার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সন্ধান পাইনি নিখোঁজ রানার। ফলে সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তল্লাশি অভিযান শুরু হয়।

সোমবার (২০/০৯/২০২১) বিকেল সাড়ে ৫ টার দিকে নদী থেকে রানার ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার করা হয়। খুলনা হতে আগত ডুবুরি দলের টিম লিডার শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মাত্র ২০০ গজ দূরে বিকেল সাড়ে ৫ টার দিকে তাদের টিমের ঐকান্তিক প্রচেষ্টায় রানার ভাসমান মৃতদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সরিষাডুলি গ্রামের স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন এর নিকট রানার মৃতদেহ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo