মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২৬ বার পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮/০৯/২০২১) বিকেল তিনটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল।

এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুর রহমান (ফজল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনির মাস্টার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, উপদপ্তর সম্পাদক শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক রায়হান উজ জামান নীরব, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, গাংনী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন, উপজেলা জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেন, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ ছাত্রনেতা শুভ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের অদম্য ভূমিকার প্রশংসা করে দুটি অক্সিজেন সিলিন্ডার ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে তুলে দেন মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বিশ্বব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo