মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে আন্তর্জাতিক অহিংসতা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৭৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ। শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

”অহিংসতার প্রথম নীতিই হলো অমার্যাদাকে প্রত্যাখ্যান করা, নিস্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায়না” ভারতের অবিসংবাদিত নেতা মহাত্বাগান্ধির এ উক্তিকে সামনে রেখে এর তাৎপর্য তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা।

পিএফজির সদস্য ও করমদী ডিগ্রী কলেজের প্রভাষক আবু সায়েম মহাম্মদ পল্টু এর উপস্থাপনায়
এ সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল বাকী, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দাল হক, জাতীয় পার্টির গাংনী উপজেলা শাখার সভাপতি বাবলু রহমান, সাধারণ সম্পাদক জান মহাম্মদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হাসেম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন, পিএফজি’র অ্যাম্বাসেডর আফরোজা বানু, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo