বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাংনীতে সিঁড়ির নিচে থাকা মোটরসাইকেলে আগুন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১১৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নিজ বাড়ির সিঁড়ির নিচে থাকা প্রবাসী শরিফুল ইসলাম (২৫) এর অ্যাপাচি আরটিআর ১৬০সিসি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রবাসী শরিফুল ইসলাম উপজেলার মটমুড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে।

শরিফুল ইসলামের স্ত্রী চুমকি খাতুন জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঘরে ধোঁয়া ও প্লাস্টিক পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। তিনি তার শ্বাশুড়ীকে ঘুম থেকে ডেকে সিঁড়ি ঘরের নিচে মোটরসাইকেলটি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মোটরসাইকেলটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান তার শ্বশুর নাহারুল ইসলাম এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ করতে গেছেন।

পূর্বশত্রুতার জেরে কোন ব্যক্তি এ কাজটি করেছে কিনা ? এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান। শত্রুতামূলক এ কাজটি কেহ করেছে নাকি বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনাটি ঘটেছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন।

গাংনী অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo