বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরে ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৩১৭ বার পঠিত

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মুজিবনগর উপজেলায় ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন- বাগোয়ান ইউনিয়ন- কুতুব উদ্দিন, দারিয়াপুর ইউনিয়ন – মোস্তাকিম, মোনাখালী ইউনিয়ন- রফিকুল ইসলাম গাইন ও মহাজনপুর ইউনিয়ন-আমান হোসেন।

অন্যদিকে, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন- গোলজার হোসেন, তেতুঁলবাড়িয়া ইউনিয়ন- আব্দুল্লাহ আল মামুন, সাহারবাটি ইউনিয়ন- মশিউর রহমান, মটমুড়া ইউনিয়ন- আবুল হাশেম বিশ্বাস ও বামন্দি ইউনিয়ন- ওবায়দুর রহমান কমল।
প্রার্থিতা ঘোষণা হওয়ার পরপরই এলাকায় শুরু হয়েছে নির্বাচনের আমেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo