বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আহত -১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৪৩৯ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে পাঁচটি ইউনিয়নে নির্বাচন। আসন্ন নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে সাহাদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১/১০/২০২১) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা গেছে, সাহাদুল ইসলাম উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা বাজারে খেদু দফাদারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্থানীয় মরজেম আলীর ছেলে আজিজুল হক তাকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা বিশ্বাসকে এবং মেম্বার নাটু মিয়াকে ভোট দেওয়ার জন্য বলেন। এ সময় সাহাদুল ইসলাম আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক প্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন এবং মেম্বার বজলুর রহমানকে ভোট দেবেন জানান। একথা শুনে আজিজুল হক ক্ষিপ্ত হয়ে তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে আজিজুল হকের নেতৃত্বে সহড়াতলা বাজার পাড়ার পতি মণ্ডলের ছেলে ওয়ারেস আলী ও হেলু মন্ডলের ছেলে মিজানুর রহমান বিদেশী টর্চ লাইট দিয়ে সাহাদুল ইসলামকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহত সাহাদুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo