শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে জামাইয়ের বাঁশের আঘাতে শাশুড়িসহ আহত-৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৫৪৮ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে জামাইয়ের বাঁশের আঘাতে শাশুড়িসহ ৩ জন আহত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর ২০২১) রাত ৭ টার দিকে উপজেলার আকুবপুর গ্রামের গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুবপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে দিপালী খাতুন (১৮) এর সাথে একই গ্রামের কাঙ্গাল আলীর ছেলে মাসুম (২২) এর প্রায় এক বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে মাসুম ও দিপালী পরিবারের মাঝে আত্মীয়তার বন্ধনে কিছুটা ফাটল দেখা দেয়। চলতে থাকে উভয় পরিবারের মাঝে মান- অভিমান। শনিবার (২৩ অক্টোবর ২০২১) রাত  ৭ টার দিকে দিপালীর চাচি নাসরিন খাতুন (২৭) উভয় পরিবারের মাঝে আত্মীয়তার বন্ধন সৌহার্দ্যপূর্ণ করার লক্ষ্যে কিছু জিনিসপত্র নিয়ে মাসুমের বাড়িতে যায়। মাছুম তার চাচি শাশুড়িকে তার বাড়িতে দেখে ক্ষিপ্ত হয়ে স্ত্রী দিপালী খাতুন ও চাচি শাশুড়িকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উদ্যত হয়। স্ত্রী দিপালী খাতুন প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারপিট করে স্বামী মাছুম। দিপালী খাতুনকে ঠেকাতে গেলে চাচা শশুর রাশেদুল ইসলাম ও চাচি শাশুড়ি নাসরিন খাতুনকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা আহত দিপালী ও নাসরিন খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাদেরকে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে রাশেদুল ইসলামকে খলিসাকুন্ডি একটি ক্লিনিক থেকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo