রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন এর সমর্থনে বর্ধিত সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৯৩০ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন এর নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার ০২ নম্বর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

তেতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন। ১২ নভেম্বর ২০২১ তারিখের ইউপি নির্বাচনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ী করার আশা ব্যক্ত করেন বক্তারা।

এ সময় সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo