শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে কমিউনিটি পুলিশং ডে-২০২১ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৮৮৫ বার পঠিত

র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে কমিউনিটি পুলিশং ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুপার রফিকুল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে পুলিশ লাইন মিলনায়তনে গিয়ে শেষ হয়। পুলিশ লাইন্সের ড্রিলশেড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার ড.আল-মামুনুল আনছারী।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের সঞ্চালনায় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহিন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবুল বাশার প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন কাজে অবদান রাখায় এস আই নুরুন্নবী এবং গাংনী উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব মোশারফ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo