মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় প্রচারণার অস্থায়ী অফিসে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১১৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নির্বাচন বিধি লঙ্ঘন করায় বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণার অস্থায়ী অফিসে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০৩/১১/২০২১) সন্ধ্যার পর উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি প্রচার-প্রচারণার অস্থায়ী অফিসে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ইউনিয়ন গুলো হল-সাহারবাটি, কাথুলী ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন। তিনটি ইউনিয়নের নয়টি প্রচারণার অস্থায়ী ক্যাম্প থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যথাক্রমে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির আবু হানজালা ও সহকারী কমিশনার ভূমি অফিসের সহকারী জালাল উদ্দিন এবং গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo