শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার তিন নম্বর আসামি গ্রেপ্তার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৬০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষিনারায়ণপুর ধলা গ্রামের জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার তিন নম্বর আসামি জেলহাজকে গ্রেপ্তার করেছের্্যাব। জেলহাজ উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের নজিম উদ্দিন এর ছেলে।

র্্যাব-৬ এর ইস্কাটন কমান্ডার তারেক জামান বান্না জানান, লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের জোড়া খুন মামলার আসামিরা ঘটনার দিন থেকে গা ঢাকা দিয়ে রয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ওই মামলার তিন নম্বর আসামি মেহেরপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জেলহাজকে গ্রেপ্তার করে গাংনী থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রোববার সকালের দিকে কাথুলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আজমাইন হোসেন টুটুল পশ্চিমপাড়া এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম নিহত হয়। নিহতের ভাই বেল্টু মিয়া বাদী হয়ে মঙ্গলবারে (৯ নভেম্বর) ৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার তিন নম্বর আসামি জেলহাজকে গ্রেপ্তার করেছের্্যাব। পরে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo