বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনীতে ভাইয়ের হাতে ভাই জখম!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৯৩৭ বার পঠিত

বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই শহিদুল ইসলাম (৫৫) মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা গাংনী উপজেলার কামারখালী গ্রামে ঘটে। আহত শহিদুল ইসলাম কামারখালী গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে।
আহত শহিদুল ইসলাম জানান, প্রতিপক্ষ আমিরুল ইসলাম (৬০) তার বড় ভাই। বড় ভাই তার সীমানার পাশে পানি পড়নের জায়গা না রেখে ব্লিল্ডিং তৈরী করছেন। এ বিষয়ে আমিরুল ইসলামকে জানাতে গেলে বাকতিন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আমিরুল ইসলাম একই গ্রামের ফরাতুল্লাহের ছেলে তোজাম ও ইছাহক আলীর ছেলে জাফরুলকে ডেকে নিয়ে শহিদুল ইসলামকে ইট দিয়ে বাম চোখে মেরে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিচিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় ভর্তি রাখা হয়েছে। আহত শহিদুল ইসলাম আরো জানান আমিরুল ইসলাম প্রায় এক বছর পূর্বে আমাকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। গ্রামের নেতৃস্থানীয় লোকজনের অনুরোধে সে সময় মামলা করা হয়নি। তবে দ্বিতীয়বারের মত আমাকে পিটিয়ে জখম করেছে। এবার অবশ্যই মামলা করা হবে জানান তিনি।
এ অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম জানান, শহিদুল আমার আপন ভাই তাকে আমি মারধর করি নাই। তোজাম্মেল ও জাফরুল শহিদুলকে মারধর করেছে, এ বিষয়ে আমাকে দোষারোপ করলে ভুল হবে। সেখানে গ্রামের অনেকে উপস্থিত ছিলেন। আমার দোষ কেউ দিতে পারবে না।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo