বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে সাংবাদিককে চাপা দেয়া ট্রলি চালক গ্রেপ্তার, ঘাতক ট্রলি জব্দ।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৩৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাবেক সদস্য ও মেহেরপুর জজকোর্টের পেশকার মোমিনুল ইসলামকে চাপা দেয়া ট্রলি চালক রোকুনুজ্জামান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রোকুনুজ্জামান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গত ২১ নভেম্বর সকালে নিজ অফিসে যাবার সময় সাবেক সাংবাদিক ও জজকোর্টের পেশকার মোমিনুল ইসলামকে ইট বোঝাই ট্রলি দিয়ে চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোকুনুজ্জামানকে আসামী করে একটি মামলা দায়ের করেন মোমিনুলের মা মোমেনা খাতুন।
এ মামলার আসামী হিসেবে রোকুনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ঘাতক ট্রলিটিজব্দ করা হয় ঘাতক ট্রলিটিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo