শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন

মেহেরপুরে শিক্ষার্থীকে দিলো ডবল ডোজ টিকা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৫৩০ বার পঠিত
মেহেরপুরে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে একসাথে ডবল ডোজ করোনা প্রতিরোধ টিকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। ওই শিক্ষার্থী মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সে একই গ্রামের জামিরুল ইসলামের মেয়ে। গত ১১ ডিসেম্বর মেহেরপুর সরকারি কলেজে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথমদিনে এমন ঘটনা ঘটে।

শিক্ষার্থী জানান, ১১ তারিখ মেহেরপুর সরকারি কলেজে টিকা দেওয়ার জন্য যায়। এসময় মেহেরপুর সরকারি হাসপাতালের একজন নার্স এসে একডোজ টিকা দেয়। আমি চেয়ারে বসে থাকা অবস্থায় আরেকজন নার্স এসে আরও একডোজ টিকা দিয়ে দেয়৷ কেন দুই ডোজ দিলেন এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থী বলেন, আমি জনাতাম না, আমি ভেবেছিলাম দুই ডোজ টিকা নিতে হয়।

মেহেরপুর সরকারি কলেজের যে বুথে এই টিকা দেওয়া হয়েছিল, সেখানকার দায়িত্বরত নার্সরা প্রথমে বিষয়টি স্বিকার করলেও পরে অস্বীকার করেন। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ডা. রবিউল ইসলাম বলেন, যেহেতু . ৩ এমএল দেওয়ার জায়গায় . ৬ এমএল টিকা দেওয়া হলে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবে আমরা আশা করছি এধরণের কোন সমস্যা হবে না।

সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, ১১ ডিসেম্বর প্রথম দিনে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপের কারনে এমন হতে পারে। তবে চিন্তার কিছু নেই এক্ষেত্রে ওই শিক্ষার্থীর কোন সমস্যা হবে না।  এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo