বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

মেহেরপুরে বাসের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৮৯৪ বার পঠিত

মেহেরপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মারুফা খাতুন (৪৫) নিহত ও তার স্বামী গোলাম মোস্তফা (৪৮) আহত হয়েছেন। গোলাম মোস্তফা মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা শহরের সরকারী ডিগ্রী কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা তার স্ত্রী মারুফাকে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর ওয়াপদা মোড় থেকে সরকারী ডিগ্রী কলেজ সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। সরকারী ডিগ্রী কলেজ মোড়ে পৌছালে, পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মোটরসাইকেলের পিছনে বসা মারুফা খাতুন ও তার স্বামী গোলাম মোস্তফা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মারুফা খাতুনকে মৃত ঘোষণা করেন এবং আহত গোলাম মোস্তফাকে প্রাথমিক চিকিৎসা দেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের লাশ রাতেই উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।শুক্রবার ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo