শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

কুষ্টিয়া থেকে প্রকাশিত “দৈনিক আরশীনগর পত্রিকা”র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী গাংনীতে ‌পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯০ বার পঠিত

কুষ্টিয়া হতে প্রকাশিত “দৈনিক আরশীনগর পত্রিকা”র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী), বিকেলে গাংনীর হাটবোয়ালিয়া সড়কে গাংনী রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালিত হয়।

গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার আনারুল ইসলাম বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী রাশেদুল হক বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহ সভাপতি ও দৈনিকর আরশীনগরের ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজা আক্তার ডিউ।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন এর মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, আর টিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম মানিক, বাংলা টিভি ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, বিজয় টিভির জেলা প্রতিনিধি তৌহিদ উদ দোলা রেজা,  যায়যায় দিন প্রতিকার জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন এর গাংনী প্রতিনিধি মজনুর রহমান আকাশ, গাংনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, দৈনিক আজকের বাংলা পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি জুরাইস ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্পেশাল প্রতিনিধি তোফায়েল হোসেন, দৈনিক দেশতথ্য পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আলিম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহিনুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক ও আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার মেহের আলী বাচ্চু, দৈনিক আশ্রয় প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মাজিদ আল মামুন, দৈনিক সূত্রপাতের স্টাফ রিপোর্টার রুবেল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের রাব্বি আহমেদ, দেশসেবার সুজন মাহমুদ, মাহবুব, আকাশ, আরিফ, কামাল পাশা, রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শুরুর পূর্বে বিকেল সাড়ে ৩ টায় গাংনী রিপোর্টার্স ক্লাবের সকল  সদস্যদের নিয়ে আরশীনগর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী রিপোর্টার্স ক্লাব থেকে শুরু হয়ে গাংনী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শেষাংশে দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও পত্রিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘায়ু কামনা, দেশ ও সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo