মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যবসায়ীকে গাংনীতে উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০১৭ বার পঠিত

কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী চলন্ত বাসে মতিয়ার রহমান (৫২) নামের এক  ব্যবসায়ী (কষাই) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ত্রিশ হাজার টাকা খুইয়েছেন। এমনটি দাবি করেছে তার পরিবার। সোমবার (২৫ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে স্থানীয়রা। মতিয়ার রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের ছত্রগাছা গ্রামের মৃত মুলা হক আলীর ছেলে।

অচেতন ব্যক্তি মতিয়ার রহমানের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী (কসাই)। প্রায় হাটের দিন কাতলামারী এলাকায় গরু কিনতে যান তিনি। সোমবারও সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে বাসে করে কাতলামারী এলাকায় গরু কিনতে যান। পরে দুপুরে জানতে পারেন বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তার স্বামী । তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তার কাছে ব্যবসার ত্রিশ হাজার টাকা ছিল। সেটা পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,    গাংনী বাসস্ট্যান্ড থেকে এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধারের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠলে সঠিক তথ্য পাওয়া যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo