মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

গাংনীতে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০৮৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫শ’ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও (৫২) নামের এক ভ্যানচালককে আটক করেছে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে চৌগাছা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত জোসেফ রোজারিও চৌগাছা গ্রামের প্লেমেন্ট রোজারিও এর ছেলে।

মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের খ্রিষ্টানপাড়া এলাকায় তার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে জোসেফ রোজারিও নামের এক ভ্যানচালককে আটক ও তল্লাশি করে তার বসতবাড়িতে সানসেটের উপর থেকে পলিথিন কাগজে মোড়ানো ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত জোসেফ রোজারিও এর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo