মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনীতে শোকাবহ ১৫ই আগস্টসহ কয়েকটি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ আরো কয়েকটি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, আগস্ট মাস একটি শোকাবহ মাস। এ মাসের ৫ই আগস্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস। এ দিবস গুলো যাতে যথাযথ মর্যাদায় পালন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন কর্মসুচির দিনক্ষণ ঠিক করে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

এ সময় মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর প্রতিনিধি, জাতীয় পার্টি (জাপা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সেলিমসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo