বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৮৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মায নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ায় এ ঘটনাটি ঘটে। শিশু ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের বুলবুল আহমেদের ছেলে।

ইবনে মায এর নানা হারেজ উদ্দিন জানান,  গত শুক্রবার (৭ অক্টোবর) তার মেয়ে সাথী তার ছেলেদের সাথে নিয়ে বেড়াতে আসে। আজ রোববার (০৯ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে দালান ঘরের সিঁড়ির নীচে থাকা পানির পাম্পের বৈদ্যুতিক তার ধরে টানাটানি করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে চিৎকার দিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশটি। চিৎকার শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু ইবনে মায এর অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo