মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মুজিবনগরে সাংগঠনিক পুস্তকসহ জামায়াতের ১০ নারী কর্মী আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৭২৪ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে জামাতের ১০ নারী কর্মীকে আটক ও সাংগঠনিক বই-পুস্তক জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরাকোনা গ্রামের হযরত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়।

মুজিবনগর অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান,  সরকার বিরোধী গোপন বৈঠক, সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনায় মিটিং করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নাজিরাকোনা গ্রামের হজরত আলীর বাড়ি থেকে জামায়াতের ১০ জন নারী কর্মীকে আটক করা হয়। সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী) ২০১৩ এর ৬/৭/১০ ধারায় মামলা করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ১০ জন ও অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

আটক নারী নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo