রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে লামিয়া খাতুন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে গ্রামের আলাই মীরের পুকুরে ডুবে মারা যায় সে। লামিয়া উপজেলার কসবা গ্রামের হিন্দুপাড়ার লিখন মিয়ার মেয়ে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউসুফ আলী জানান, রোববার (১৬ অক্টোবর) দুপুরের কোন এক সময় লামিয়া বাড়ির পাশে আলাই মীরের পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে লামিয়ার মরদেহ ভেসে থাকতে দেখে বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে লামিয়ার পরিবারের লোকজন তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। লামিয়ার এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo