সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনীতে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৫৯৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গলায় ওড়না পেঁচিয়ে নুপুর আক্তার (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার পীরতলা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নুপুর উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মিঠুন আলীর স্ত্রী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের উজুল হকের মেয়ে।

গাংনী থানাধীন ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জহির রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় ৪ বছর আগে ১৪ বছর বয়সে নাবালিকা নুপুরের গাংনী উপজেলার
পীরতলা গ্রামের মধ্যপাড়ার নিলচাঁদ আলীর ছেলে মিঠুনের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সংসার ভেঙে যাওয়ার উপক্রমও হয়েছিল একাধিকবার। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় নুপুর আবারও সংসারে ফিরে আসে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে শ্বশুরবাড়ির লোকজন নুপুরকে তার শয়নকক্ষে বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে গাংনী থানাধীন ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান ঘটনাস্থলে পৌঁছিয়ে নুপুরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo