রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

নামাজ পড়ার সুবিধার্থে নামাজ ঘরের পরিবর্তন….. গাংনীর আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ে নামাজ ঘরে তালা লাগিয়ে দেওয়ায় শিক্ষকদের মাঝে সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে কয়েকজন শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেন।
এ বিষয়ে গত ৩ নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখনকে দায়ি করে “নামাজ ঘরে তালা” শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।

জানতে চাইলে প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন বলেন, বিদ্যালয়ের দ্বিতীয় তলায় যেখানে আগে নামাজ পড়া হতো জায়গাটি অত্যান্ত সরু হওয়ায় ইমাম নিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করা যায়না। তাই জামায়াতের সাথে যাতে সুন্দর ভাবে নামাজ আদায় করতে পারে সেজন্য বিদ্যালয়ের জামির উপর ওয়াক্তিয়া মসজিদ আছে। মসজিদটিতে মুসল্লিদের সুবিধার্থে ৮টি বৈদ্যুতিক ফ্যান রয়েছে।

সেখানে সকলকে নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে সকল শিক্ষক ওই মসজিদটিতে নামাজ আদায় করে বলে দ্বিতীয় তলার ওই ঘরটি বন্ধ রাখা হয়েছে যা বর্তমানে স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে।
এ বিষয়টি অন্যভাবে একটি অনলাইন পোর্টালে তুলে ধরে আমার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo