বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে সন্ধ্যা রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৯২১ বার পঠিত

সন্ধ্যারাতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে একদল ডাকাত। এ সময় নগদ প্রায় ১৭ হাজার টাকা ও সোনার গয়নাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। শরিফুল ইসলাম গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।

শরিফুল ইসলামের স্ত্রীর জান্নাতন নেছা জানান, তিনি ছেলে তাহামিদ আলী (৩) কে বাইরে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য বারান্দার গ্রিলের দরজা খুলতেই ৫ জন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।

নগদ ১৭ হাজার টাকা, ১ জোড়া সোনার দুল, ১ জোড়া সোনার বালা, ৪ টি সোনার আংটি ও ২ টা সোনার চেন লুটে নেয়। এতে প্রায় আড়াই লাখ  টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ মিনিটের আগে বাড়ি থেকে বেরুলেই তার ছেলেকে কেটে ফেলা হবে এমন হুমকি দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে জান্নাতুন নেছার চিৎকারে আশেপাশের লোকজন এসে মা ও ছেলেকে ঘর থেকে বের করে। এদিকে সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনায় হতবাক গ্রামবাসী।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ঘটনার সময় গ্রামের লোকজন দক্ষিণপাড়া ওয়াজ মাহফিলে ছিলেন। মাইকের শব্দে আশে পাশের লোকজন ডাকাতির বিষয়টি আঁচ করতে পারেননি।

ডাকাতির খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্ত করে। ডাকাতদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo