বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ঘোষণা
“পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি

গাংনীতে বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রাশেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার লক্ষীনারায়নপুর (বিলধলা) গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। তিন সন্তানের জননী রাশেদা খাতুন ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ও কফিল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাশেদা খাতুনের বিষ পানের ঘটনাটি জানাজানি হলে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। স্বামী ও ছেলেদের সাথে রাশেদা খাতুনের সুসম্পর্ক ছিল না। প্রবাসী ছেলে শাহিন বাবাকে আরেকটি বিয়ে করতে বলায় এ আত্মহত্যার ঘটনাটি করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা ইনচার্জ বজলুর রহমান জানান, রাশেদা খাতুনের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মামলা নং-৩/২১ তারিখঃ ০৯/০২/২০২১ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo