মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১৫ বার পঠিত

মেহেরপুরে সদরের কামদেবপুর গ্রাম থেকে হেরোইনসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে কামদেবপুর গ্রামের স্কুলের পাশ থেকে ১শ’৫০ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের পঞ্জত আলীর ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ চোর (৪২), মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের আনিছুর রহমানের ছেলে চঞ্চল (৩০) ও কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে ছাবদুল (৪৫)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর সদর এলাকার কামদেবপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের এসআই আশরাফ বিশ্বাসসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে কামদেবপুব উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে জনৈক আবু বক্করের বাড়ীর পাশে গলির ভিতর থেকে ১শ’৫০ গ্রাম হেরোইনসহ তিন জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও দুটি সিম জব্দ করা হয়। অটককৃত হেরোইনের মূল্য ১৫ লক্ষ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo