মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫১৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ হাসিব (২৬) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শনিবার দুপুরে তেঁতুলবাড়িয়া বারিশাহের মোড় এলাকা থেকে ০৪ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। হাসিব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের আরাফাত আলীর ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়ীয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/৪-এস হতে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়িয়া বারিশাহের মোড় নামক স্থানে হাবিলদার মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক হাসিবকে ভারতীয় ০৪ (চার) গ্রাম হেরোইনসহ আটক করেছেন বিজিবি’র জোয়ানরা।

আটককৃত হেরোইনের সিজার মূল্য ৮ হাজার টাকা। আটককৃত হাসিবের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo