সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

যৌতুক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৩১ বার পঠিত

দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুর রাজ্জাক মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। ২০২০ সালের ১২ ডিসেম্বর মেহেরপুর যুগ্ম জজ দ্বিতীয় আদালতের বিচারক কেরামত আলী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আব্দুর রাজ্জাককে ৩ বছর কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। ওই সময়ে সে পলাতক ছিল। রবিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার আদালতে নেয়া হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo