শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে মাদক কারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত দুই পুলিশ সদস্য।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন থানা পুলিশের তানভীর ও তইবুর রহমান নামের দুই পুলিশ সদস্য। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার মহাম্মদপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পুলিশ সদস্যরা উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্য। ঘটনাস্থল থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

গাংনী থানা পুলিশের ভবানীপুর ক্যাম্প ইনচার্জ আবুল কালাম আজাদ বুধবার (৩১ মে) রাত পৌনে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার মহাম্মদপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের এএসআই রাসেল সঙ্গীও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। আটক এর প্রাক্কালে মাদক কারবারীরা তাদের মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে মাদকের মালামাল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

মাদক কারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য তানভীর ও তৈবুর রহমান তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সদস্য তানভীর এর অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার মহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ায় মাদক কারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় ভবানীপুর ক্যাম্পের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে তৈবুর রহমান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও তানভীর হোসেন রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদের আটক করতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo