মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৬৮ বার পঠিত

র‍্যাবের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আলফাজ শেখ (৫৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। শনিবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া গামী সড়কের চোখতোলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আলফাজ শেখ উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুর রহমান শেখ এর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ শনিবার (০৩ জুন) রাত সোয়া ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া গামী সড়কের চোখতোলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আলফাজ শেখ নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি পুরাতন বাই সাইকেল, ০১টি মোবাইল ফোন এবং ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃত আলফাজ শেখ এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo