শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬৭২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সাথে অসুস্থ হয়েছে তার সহযোগী করমদি বিলপাড়ার মৃত মনোছদ্দিনের ছেলে আব্দুল হালিম (২৬)। বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে করমদি গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় করমদি গ্রামের সন্ধানী সংস্থা হাসপাতালের মেডিকেল অফিসার নুর আলম খাঁ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, মোস্তফা বুধবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের গোলজার হোসেনের ছেলে উলজার হোসেন এর বাড়ির টিনের বেড়া বাঁধাইয়ের কাজ করছিল। এ সময় অসাবধানবশতঃ টিনে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা ও হালিম ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় করমদি গ্রামের সন্ধানী সংস্থা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর আলম খাঁ মোস্তফাকে মৃত ঘােষণা করেন এবং সহযোগী আব্দুল হালিমকে প্রাথমিক চিকিৎসা দেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo