শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে শিক্ষক ও কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির নিজস্ব ভবন ও জায়গা ভূমিদুস্যদের দ্বারা দখল প্রতিষ্ঠার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন উপজেলা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, শিক্ষকের কর্মচারী সমিতির সহ-সভাপতি,করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন।

আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে মেহেরপুর জেলা পুলিশ সুপারের নিকট লিখিত স্বারক লিপির প্রদানসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদ সম্মেলনে গাংনী উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জেল হক, গরম দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমত উল্লাহ, সাহারবাটি ইবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জাকিয়া সুলতানা আল্পনাসহ উপজেলা শিক্ষক সমিতির সদস্য ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo