রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এবারের প্রতিপাদ্য বিষয় “সেবা ও উন্নতির দক্ষ  রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্হানীয় সরকার”।

মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে কমপক্ষে একটি করে মোট ১২টি স্টল স্থান পেয়েছে। মেলার শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধনী ঘোষণা করেন।

এ সময় মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মেলায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo