রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে চালানের কপি না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ২২ হজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী বাজারের সবজি আড়ৎ ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানের প্রথমে গাংনী সবজি আড়ৎ এলাকায় মেসার্স বন্ধু সবজি ভান্ডারে চালানের কপি না থাকা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক বাবুল আক্তার তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, গাংনী বড় বাজার এলাকায় মেসার্স ভাই ভাই স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল গুলো জব্দ করা হয়।

অভিযানে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য গুলো র‍্যাব ক্যাম্পের বিপরীতে পরিত্যক্ত স্থানে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় গাংনী উপজেলা স্যানিটারী অফিসার মশিউর রহমান ও গাংনী র‍্যাব ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo