শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীর হিজলবাড়িয়া গ্রামে প্রতিবন্ধীর বসতবাড়ি ভেঙ্গে দেওয়া মামলায় প্রতিপক্ষের পিতা পুত্রসহ কারাগারে-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের আব্দুস সালাম নামে এক প্রতিবন্ধীর সাড়ে তিন শতক জমি বেদখলের উদ্দেশ্যে বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার মামলায় প্রতিপক্ষের তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) গাংনী প্রথম আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়ত উল্লাহ এঁর নির্দেশে প্রতিপক্ষ তহিরুদ্দিন, ছেলে তরিকুল ইসলাম ও সজীব হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিপক্ষরা সকলেই হিজলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, প্রতিবন্ধী আব্দুস সালামের সাড়ে তিন শতক জমি প্রতিপক্ষরা নিজেদের দাবি করে বসতবাড়ি ভেঙে দেওয়ায় আব্দুস সালাম বাদী হয়ে ০৪ জুন ২০২৩ ইং তারিখে প্রতিপক্ষের বিরুদ্ধে মেহেরপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে এর সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত প্রতিপক্ষদের পিতা-পুত্রসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, হিজলবাড়িয়া মৌজায় ১০৩ ও ১০৪ দাগে সাড়ে  তিন শতক জমি আসামিরা আত্মসাৎ ও দখলের অপচেষ্টা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo