শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা

গাংনীতে কন্যা শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেফতার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে তার বাড়িতে গিয়ে জোরপূবক শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ফারুক হোসেন (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাজিপুর ইউনিয়নে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে ফারুক হোসেন (৪৮) প্রতিবেশীর ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে জোরপূর্বক শীলতাহানীর চেষ্টা করে। পিতা মাতার অনুপস্থিতি টের পেয়ে কন্যা শিশুর বাড়িতে গিয়ে মেলা থেকে কেনা মাটির তৈরি টিয়া পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক শীলতাহানীর চেষ্টা করে। কন্যা শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত ফারুক হোসেন সেখান থেকে দ্রুত সটকে পড়েন। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৪/৩৭৬, তারিখ ২৪/১০/২০২২।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টা বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে । বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo