বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৪৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাইদ হোসেন (১৫) ও বুলু মন্ডল (৫৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদ হোসেন গাংনীর সূর্যোদয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও হিজলবাড়িয়া গ্রামের শাহিন আলীর ছেলে এবং নিহত বুলু মন্ডল গাংনী সরকারি ডিগ্রী কলেজ পাড়ার মরহুম বীর মুক্তিযোদ্ধা হারেজ আলীর ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুমাইয়া ইয়াসমিন পাঁপড়ী স্কুল ছাত্র সাইদের মৃত্যু ও ডাঃ সীমা বিশ্বাস বুলু মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হিজলবাড়িয়া গ্রামের নিহত স্কুল ছাত্র সাইদের পিতা শাহিন আলী জানান, শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে ছেলে সাইদ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হিজলবাড়িয়া- সাহারবাটি রাস্তার পাশে থাকা বাবলা গাছের সাথে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। অজ্ঞাতনামা এক আলগামন চালক তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

অন্যদিকে, নিহত বুলু মন্ডলের ভাতিজা আব্দুল মতিন জানান, তার চাচা বুলু মন্ডল বামন্দী গ্রামের মেয়ের বাড়ি থেকে ইজিবাইক যোগে গাংনীর দিকে আসছিলেন। পথিমধ্যে গাংনী পৌর এলাকার ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ইজি বাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইক থেকে সিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আফরোজ তাকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক প্রাণে বেঁচে যান।তেলবাহী ট্রাকটিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo