রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার-৫

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নাশকতা মামলায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের আমির খানজাহান আলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (০৫ নভেম্বর) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে খানজাহান আলী (৪১) শিবপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ও মৃত ছামছার আলী শেখের ছেলে আসাদুল হক আসান (৪৯), গৌরীনগর গ্রামের জামায়াত নেতা আজিজুল হকের ছেলে নুর মোহাম্মদ (৫২), একই গ্রামের জমায়াত সদস্য যথাক্রমে আপেল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৫৫) ও মফেল উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (৫০)।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল রোববার (০৫ নভেম্বর) বিকেল ৪ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ইতোপূর্বে সরকার উৎখাত ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মামলার আসামীরা ৫ নভেম্বর ২০২৩ তারিখে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলীসহ একাধিক ব্যক্তি আত্মগোপন করে রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ একাধিক গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামিদের রোববার (০৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo