শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

মেহেরপুরের গাংনীতে ভ্যাট আদায়ে কাস্টমস অফিসের অভিযান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৩২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অনাদায়ী ভ্যাট আদায়ে অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর কাস্টমসের ডেপুটি কমিশনার তপন চন্দ্র দে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইট ভর্তি গাড়ি আটক ও ভ্যাট আদায় শেষে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর কাস্টমস অফিসের প্রতিনিধি বেলাল হোসেনসহ গাংনী থানা-পুলিশের একটি দল।

ডেপুটি কমিশনার তপন চন্দ্র দে জানান, মেহেরপুর জেলায় ভ্যাট ফাঁকি দিয়ে ১০৪টি ইটভাটায় অবৈধ উপায়ে ইট পোড়ানো হচ্ছে। আজকে অভিযান চালিয়ে সুপার ব্রিকস ইটভাটায়সহ মোট তিনটি ইটভাটায় ভ্যাট আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo