রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরের দুইটি আসনে নৌকা চান দুই ডজনের বেশি নেতা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার শেষ সময় অতিবাহিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মেহেরপুর-১ ( সদর ও মুজিবনগর) এবং মেহেরপুর -২ (গাংনী) আসনে অন্তত দুই ডজনের বেশি নেতাকর্মী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নেতাদের পাশ কাটিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পেতে আগ্রহী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব।

এরই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে জানাগেছে, মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ১১ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অল্প কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন প্রত্যাশী এই ২৬ জনের মধ্য থেকে মেহেরপুরের দুইটি আসনে নৌকার মাঝি চুড়ান্ত হবে।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে যে ১১ জন দলীয় মনোনয়ন পেতে ফরম তুলে জমা দিয়েছেন তাঁরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, জিয়া উদ্দীন বিশ্বাস (মুজিবনগর), সাবেক এমপি আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর ইমন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চাদু (মুজিবনগর) এবং অ্যাড. শেখ আমজাদ হোসেন।

এদিকে অ্যাড. মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়ারুল ইসলাম সোমবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় দেওয়ার জন্যই পদত্যাগ বলে তিনি জানিয়েছেন।

মেহেরপুর-২ (গাংনী) আসনে ১৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা হলেন- বর্তমান এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এএসএম নাজমুল হক সাগর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দীন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo