বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে আলগামন, মোটরসাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে আহত -৭

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৫১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আলগামন (স্যালো ইঞ্জিন চালিত গাড়ি) ও মোটরসাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক ৩ আরোহীরা। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে গাংনী- সাহারবাটি সড়কে  চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- উপজেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ার বাদল হোসেনের ছেলে লিখন (১৬), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (১৫), আনারুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৫), সাহারবাটি গ্রামের মাঠপাড়ার মতলেব হোসেনের ছেলে আহসান (৪০), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসিবুল ইসলাম (২২), মুসা কলিমের ছেলে আলী হোসেন (২৪) ও মোতালেব হোসেনের ছেলে মাসুম হোসেন (৩৪)।

স্থানীয়রা জানায়, সাহারবাটির দিক থেকে একটি আলগামন গাড়ি গাংনীর দিকে আসছিল। গাড়িটি গাংনী পৌর এলাকার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আলগামনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানের পিছনে ধাক্কা দিয়ে পাকা রাস্তার উপরে সিটকে পড়ে চালকসহ আরোহীরা গুরুতর আহত হয়।

অপরদিকে, মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে থেমে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে চালকসহ যাত্রীরা আহত হয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল ও পাখি ভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। মোটরসাইকেল আরোহী পারভেজ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo