বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৮৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলার চোরাচালান আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ রায়হান শরীফ।

সভায় বক্তব্য রাখেন, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী র্্যাব ক্যাম্পের ডিএডি মোহাম্মদ আলী, ৪৭ বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার আয়নাল হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo