বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী হাসান গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৯১০ বার পঠিত

মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী হাসান (৩২)কে মামলা রুজু হওয়ার মাত্র ৪ ঘণ্টা পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান রাধাকান্তপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

এর আগে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় তাকে আসামি করে সদর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নম্বর ১০, তারিখঃ ১৩/০৩/২০২১ ইং।
তার বিরুদ্ধে আরো ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাদক মামলার আসামী হাসান রাধাকান্তপুর গ্রামের বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসীমউদ্দীন ও মাহাতাব উদ্দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আরও ৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মামলার পর থেকে হাসান পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo