সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

আফ্রিকাতে গিয়ে লাশ হয়ে ফিরল গাংনীর শফিকুল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭২২ বার পঠিত

সংসারের হাল ধরতে আফ্রিকা গিয়েছিলেন শফিকুল ইসলাম। ফিরে এলেন লাশ হয়ে। শফিকুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ষোশটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

১২ বছর কাতারে থাকার পরেও সংসারের তেমন উন্নতি করতে পারেনি। তাই সংসারের আর্থিক স্বচ্ছলতার আশায় আবারো পাড়ি জমায় আফ্রিকাতে।

নাগরিকত্ব পেয়ে সেখানে বিয়ে করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বেশ ভালই দিনকাল অতিবাহিত হচ্ছিল। হঠাৎ করেই ঘটে স্ত্রীর সাথে মনোমালিন্য। স্ত্রী আফ্রিকান হওয়ায় শফিকুলকে জিম্মী করে প্রায়শই জোরপূর্বক অর্থ আদায় করতো। এ ঘটনা শুনে পরিবারের লোকজন তাকে দেশে ফিরে আসার পরামর্শ দেয়। শফিকুল ইসলামও দেশে আসার প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু বিধি বাম, ঘটে বিপত্তি।

সোমবার (১০ জুলাই) হঠাৎ তার সহকর্মীরা শফিকুলের হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ উদ্ধার করে। বিষয়টি শফিকুল ইসলামের পরিবার ও আত্মীয়-স্বজনকে জানানো হয়। এর পর থেকে গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। শনিবার (১৫ জুলাই) শফিকুলের লাশ এসে ঢাকায় পৌছায়।

পরিবারের পক্ষে চাচাতো ভাই দিনাজ আলী (মহুরী) মৃতের লাশ গ্রহণ করে। রোববার (১৬ জুলাই) সকালে লাশ এসে গ্রামে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা।

রোববার (১৬ জুলাই) বেলা ১১টায় নিজ গ্রামে জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়।

গাংনী থানা অফিসার ইনচার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন। বিষয়টি সম্পর্কে গভীরভাবে জানার জন্য শফিকুল ইসলামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo