রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে সিপিসি-৩ মেহেরপুর কোম্পানী (এসআরবি-১২, সিরাজগঞ্জ) এর সদস্যরা। অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
সিপিসি-৩ মেহেরপুর কোম্পানী এসআরবি ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি রাত নয়টার দিকে নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ​(১৮ সেপ্টেম্বর) প্রথম অভিযান সন্ধ্যা পৌনে ছয়টায় এসআরবি-১২ এর আভিযানিক দল তেরাইল বাগানপাড়া এলাকায় পরিচালনা করে। এ সময় ২৫ পিস ইয়াবাসহ উপজেলার বানিয়াপুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে রাব্বি (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিন দ্বিতীয় অভিযান রাত সোয়া আটটার দিকে তেরাইল এলাকায় পরিচালনা করে। অভিযানে ২৮ পিস ইয়াবা, নগদ ৭,৭২০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার তেরাইল গ্রামের বাগান পাড়ার আব্দুর রহমানের ছেলে
​মোঃ ইমানুর রহমান (৪০) ও একই এলাকার মৃত দলীম উদ্দিনের ছেলে।
​এদের বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক কেনাবেচা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল বলেও জানান সিপিসি-৩ মেহেরপুর কোম্পানীর ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo